এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলো নির্ধারিত বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
তিনি বলেন, বর্তমানে একজন শিক্ষার্থী যে বছর দশম শ্রেণির ক্লাস শেষ করে, তার পরবর্তী বছর এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই অবস্থার সম্মুখীন হয়। ওই শিক্ষার্থীর শিক্ষাজীবনের প্রায় দুই বছর সময় তার শিক্ষাজীবন থেকে হারিয়ে যায়।
শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়টি শিক্ষার্থীদের জীবনে ও আমাদের জাতীয় জীবনে একটা বড় রকমের ক্ষতি। এ পরিপ্রেক্ষিতে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা যায় কি না, তা নিয়ে কাজ করতে হবে। এটা করা জরুরি।
গতকাল বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
এসএসসিতে কমতে পারে পরীক্ষার বিষয়:
এসএসসি পরীক্ষায় সাবজেক্ট বা বিষয় কমানোর চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এটা কীভাবে বাস্তবায়ন করা যায়; কমানো হলে কোন বিষয় বাদ দেওয়া যায়; তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিগগির এ কমিটি গঠন করে পরিপত্র জারি করা হবে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)