এসএমসি প্লাসের ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে ইলেক্ট্রোলাইট ড্রিংস বাজারজাতকারী প্রতিষ্ঠান একমির তানভীর সিনহাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবার এ নির্দেশ দেন ও জরিমানা করেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তানভীর সিনহা আদালতে হাজির হয়ে বলেন, এতে তাদের দোষ নেই। কারণ, তারা জানতেন ইলেক্ট্রোলাইট ড্রিংস বাজারজাতের লাইসেন্স নেই। পরে দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আদালত তাকে ১৬ লাখ টাকা জরিমানা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।