১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২০ মে, ২০২৪ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রাম মহানগরীতে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) খুলশী থানা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এক সোর্সকেও আটক করা হয়। খবর পেয়ে খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ আটক পুলিশ কর্মকর্তাকে থানায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান। তিনি বলেন, বিষয়টি ওসি খুলশী তদারক করছেন।
ওসির সঙ্গে কথা হলে তিনি জানান, খালেক নামের এক প্রবাসী বিদেশ থেকে আসার সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে গাড়ি আটকিয়ে ১৬ ভরি স্বর্ণ কেড়ে নেয় পুলিশ কর্মকর্তা আমিনুল। পরে ওই প্রবাসীকে ফ্লাইওভারে ছেড়ে দেওয়ার সময় প্রবাসী খালেকই প্রথমে জাপটে আমিনুলকে ধরে ফেলে। এসময় তিনি চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে।
ঘটনার সময় আমিনুল ডিউটিরত ছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে বলে জানান ওসি নেয়ামত উল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)