এলসির অভাবে চিকিৎসা ব্যবস্থা থুবড়ে পড়তে পারে -জি এম কাদের
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ডলার সংকটের কারণে এলসি বন্ধ হওয়ায় জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে পড়েছে। এলসির অভাবে দেশের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে। ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে দেশের চিকিৎসা ক্ষেত্রে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক বার্তায় জিএম কাদের এমন আশঙ্কা প্রকাশ করেন।
চিকিৎসা বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের বরাত দিয়ে ভিডিও বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের ৯৬ ভাগ চিকিৎসা সরঞ্জাম আমদনি নির্ভর। কিন্তু ডলার সংকটের কারণে জীবনরক্ষাকারী সরঞ্জাম আমদানির জন্য ব্যাংকগুলোতে এলসি করা যাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থায় প্রতিদিনের প্রয়োজনীয় মালামাল দু®প্রাপ্য হয়ে পড়ছে।
জিএম কাদের বলেন, চিকিৎসা সরঞ্জাম আমদানিতে এলসি বন্ধ থাকলে হার্টের রিং, সেলাইয়ের সুতা, এক্সরে প্লেট, ইসিজি রোল, আল্ট্রাসনো পেপার, ডায়াবেটিক মাপার ট্রিপস, ব্লাড ও ইউরিন ব্যাগ, ডায়ালাইজার এবং হ্যান্ড গ্লাভসসহ আমদানি নির্ভর সব পণ্যের সংকট দেখা দেবে। এতে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হবে দেশের চিকিৎসা ব্যবস্থা। জীবনরক্ষাকারী চিকিৎসা সামগ্রী আমদানিতে মোট আমদানি ব্যয়ের নগণ্য অংশ প্রয়োজন হয় বলে উল্লেখ করেন তিনি।
জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানিতে বিশেষ ব্যবস্থায় এলসি খোলার ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)