এলডিসি বিলম্বিত, উত্তরণে টেকসই ও মসৃণ পথ খুঁজছে সরকার
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে যখন বাংলাদেশে কাজ চলছে, ঠিক সেসময় শেষ তিন বছরে দেশ পরিচালনা করেছে তিন সরকার। এর মধ্যে কোনো পক্ষ এলডিসি উত্তরণের বিষয়ে ইতিবাচক ছিল, কেউ আবার নেতিবাচক। সর্বশেষ বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরপরই এলডিসি উত্তরণ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে।
এলডিসি উত্তরণ পিছিয়ে নেওয়ার কারণ হিসেবে বর্তমান সরকার মনে করছে- উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণকালীন অর্থনীতিকে স্থিতিশীল রাখা প্রয়োজন। পাশাপাশি উত্তরণ পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জগুলো টেকসইভাবে মোকাবিলা করতে চায়, যেন শুল্ক বঞ্চিত হয়ে দেশের কোনো খাত মুখ থুবড়ে না পড়ে। এক্ষেত্রে তিন বছর পিছিয়ে গেলে এরমধ্যে একটি মসৃণ উত্তরণের পথঞ তৈরি করবে সরকার।
যে কারণে এলডিসি থেকে উত্তরণের পর দেশের সক্ষমতা বাড়াতে পাঁচ বছর মেয়াদি বাণিজ্য ও বিনিয়োগ পরিকল্পনাও করেছে বিএনপি সরকার। ‘স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি’ নামের ওই পরিকল্পনায় ২০৩১ সালের মধ্যে দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, গতিশীল রপ্তানি প্রবৃদ্ধি অর্জন, জনসংখ্যার মাথাপিছু আয় বাড়ানোসহ নেওয়া হয়েছে নানান উদ্যোগ।
বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ কার্যকর হওয়ার কথা ছিল ২০২৬ সালের ২৪ নভেম্বর। তবে বিএনপি সরকার গত ১৮ ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)-এর কাছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত করার অনুরোধ জানায়। পরবর্তী সময়ে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কাছেও এক চিঠিতে সহযোগিতা কামনা করা হয়।
পাশাপাশি এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে এক প্রতিনিধিদল সম্প্রতি একাধিক বৈঠক করেন। জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারা। এরপর গত মঙ্গলবার বাংলাদেশ ও নেপালকে এলডিসি তালিকা থেকে উত্তরণের আগে প্রস্তুতির সময় তিন বছর বাড়ানোর অনুরোধ বিবেচনার জন্য সুপারিশ করেছে ইকোসক। এর মাধ্যমে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সাধারণ পরিষদের কাছে পাঠানো হয়েছে।
বর্তমান সরকার মনে করে দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, বৈশি^ক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ শৃঙ্খলে বিঘœ, পানিবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বহিঃপ্রতিকূলতার কারণে বাংলাদেশ পূর্বনির্ধারিত প্রস্তুতিকালের পূর্ণ সুফল গ্রহণ করতে পারেনি।
এছাড়াও চলমান ইরান যুদ্ধ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঝুঁকিসহ বহুমুখী সংকটের মধ্যেই ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ ঘটলে দেশের অর্থনীতি আরও বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। পরিস্থিতিকে যা আরও বেশি জটিল করে তুলতে পারে।
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বৃদ্ধি করাই যথাযথ। তবে আমরা এলডিসি থেকে উত্তরণে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং ব্যাপক কাঠামোগত সংস্কার সুসংহত করা, সুশাসন জোরদার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, আর্থিক খাত শক্তিশালীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং একটি শক্তিশালী ও টেকসই মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নের মাধ্যমে উত্তরণকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল করা।
এলডিসি থেকে উত্তরণের পর অর্থনীতিকে টেকসই করতে এবং রপ্তানির প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনায় ২০৩১ সালের মধ্যে মাথাপিছু আয় প্রায় ৭৫ শতাংশ বাড়িয়ে ৫ হাজার ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন সূচক এবং বিভিন্ন সামাজিক সূচকে উল্লেখযোগ্য উন্নতির লক্ষ্যও রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












