এলজিইডির প্রধান কার্যালয়সহ একযোগে ৩৬ অফিসে দুদকের অভিযান
নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ-দুর্নীতির অভিযোগে দেশের ৩৬টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে রাজধানীসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের এলজিইডি কার্যালয়গুলোতে এ অভিযান শুরু করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়গুলো। অভিযানে অংশ নিয়েছে দুদকের ৩৬টি এনফোর্সমেন্ট টিম।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এলজিইডি বাস্তবায়িত প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, শতাধিক অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে- প্রকল্পের কাজ না করেই অগ্রিম বিল উত্তোলন, গুণগতমানহীন নির্মাণসামগ্রী ব্যবহার, তদারকি ছাড়া রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং ঘুষ লেনদেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।