এলএনজি নির্ভরতা কমাতে কামতা গ্যাস ফিল্ডে নতুন কূপ খনন শুরু
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পেট্রোবাংলার আওতাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃক গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত কামতা গ্যাস ফিল্ডে নতুন মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ খনন কাজের উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিজিএফসিএল কর্তৃক তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন শীর্ষক প্রকল্প নেওয়া হয়। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির ডিপিপি অনুমোদন লাভ করে। ২০ ফেব্রুয়ারি প্রশাসনিক আদেশ অনুযায়ী প্রকল্পের মোট ১ হাজার ২৫৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে, যার মধ্যে জিওবি অর্থায়ন ৮৭২.২০ কোটি টাকা এবং বিজিএফসিএলের নিজস্ব অর্থায়ন ৩৮২.৮০ কোটি টাকা।
প্রকল্পের আওতায় তিতাস গ্যাস ফিল্ডে ৩টি এবং কামতা ফিল্ডে ১টি কূপ খনন করা হবে। এছাড়া গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণ, প্রসেস প্লান্ট স্থাপন এবং বৈদেশিক পরামর্শক নিয়োগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ২০২৭ সালের জুনের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু কামতা-২ কূপ থেকেই দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
বর্তমানে তিতাস-২৮ নম্বর কূপের খনন কার্যক্রম সমাপ্তির পথে এবং কামতা-২ নম্বর কূপের খনন কার্যক্রম শুরু করা হচ্ছে। তিতাস-২৮ নম্বর কূপের খনন কার্যক্রম সমাপ্ত হলে তিতাস-২৯ নম্বর কূপের খনন কার্যক্রম শুরু করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)