আরও তিনটি গ্রিন কারখানা বাংলাদেশে
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প আবারও বৈশি^ক স্বীকৃতিতে নতুন মাইলফলক ছুঁয়েছে। সম্প্রতি আরও তিনটি পোশাক ও সংশ্লিষ্ট শিল্পকারখানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘লিড’ (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদ অর্জন করেছে। এর ফলে দেশে লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭-এ। এর মধ্যে ১২৪টি প্লাটিনাম এবং ১৪৪টি গোল্ড রেটিং পেয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশে^র সর্বোচ্চ স্কোরধারী ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে এখন বাংলাদেশের রয়েছে ৫৩টি। পরিবেশবান্ধব শিল্পায়ন, জ্বালানি সাশ্রয় এবং টেকসই উৎপাদনে এটিকে বাংলাদেশের বড় আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খাতসংশ্লিষ্টরা বলছেন, একসময় নি¤œমূল্যের পোশাক উৎপাদনের দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন ধীরে ধীরে ‘সবুজ ও টেকসই পোশাকশিল্পের বৈশি^ক হাব’ হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে। বিশেষ করে নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশবান্ধব অবকাঠামো, জ্বালানি দক্ষতা এবং পানি ব্যবস্থাপনায় বড় বিনিয়োগের সুফল এখন দৃশ্যমান হচ্ছে।
সম্প্রতি লিড সনদ পাওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি গাজীপুরে এবং একটি সাভারে অবস্থিত। তিনটিই প্লাটিনাম ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এরমধ্যে একটি হলো বিগ বস করপোরেশন লিমিটেড। এই প্রতিষ্ঠানটির কারখানা গাজীপুরের অ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত।
দ্বিতীয় প্রতিষ্ঠানটি হলো, ইউনিয়ন লেবেল অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড। ইউনিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এই কারখানাটি।
তৃতীয় সনদ পাওয়া প্রতিষ্ঠানটি মূলত যৌথ শিল্প কমপ্লেক্স। সাভারের তেঁতুলঝোড়ায় অবস্থিত ‘ভারটেক্স ওয়্যার লিমিটেড’, ‘ড্রেস ওয়ার্ল্ড লিমিটেড’ এবং ‘নিও ফ্যাশন লিমিটেড’- এর যৌথ কারখানা।
খাতসংশ্লিষ্টরা বলছেন, লিড সনদপ্রাপ্ত কারখানাগুলোতে বিদ্যুৎ ও পানির ব্যবহার তুলনামূলক কম হয়। একই সঙ্গে এসব কারখানায় কর্মপরিবেশ উন্নত হওয়ায় শ্রমিকদের উৎপাদনশীলতাও বাড়ে। ফলে দীর্ঘমেয়াদে উৎপাদন খরচ কমে আসে এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বাড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












