এরদোয়ানের সাথে বৈঠক, একই সপ্তাহে তুরস্কে নেতানিয়াহু-মাহমুদ আব্বাস
, ০৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯১ শামসী সন , ২২ জুলাই, ২০২৩ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আগামী সপ্তাহে সে তুরস্ক সফরে যাবে এবং সেখানেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে নেতানিয়াহুর আগেই ওই একই সপ্তাহে তুরস্কে যাওয়ার কথা রয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসেরও। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে জুমুয়াবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী ২৮ জুলাই তুরস্ক সফর করবে। বৃহস্পতিবার গভীর রাতে উভয় নেতার কার্যালয় এই তথ্য জানিয়েছে।
এদিকে নেতানিয়াহুর সফরের কয়েকদিন আগেই তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, নেতানিয়াহুর সফরের কয়েকদিন আগেই অর্থাৎ ২৫ জুলাই তুরস্কে আসছেন ফিলিস্তিনি এই নেতা।
এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্সি বলেছে, ‘প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তুরস্কে স্বাগত জানাবেন।’
নেতানিয়াহুর কার্যালয়ও আসন্ন এই তুরস্ক সফরের বিষয়টি নিশ্চিত করেছে। আর এর মাধ্যমে ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে সফর করবে নেতানিয়াহু।
চলতি বছরের এপ্রিল মাসে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলা ও এর জেরে সংঘর্ষ শুরু হয়েছিল।
এই ঘটনায় ইসরায়েল ‘রেড লাইন’ অতিক্রম করেছে বলে সে সময় হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)