মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

এরদোগানের একে পার্টিসহ তিন দেশের চার দলের আদলে নতুন দল করতে চান ছাত্ররা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১:০৯

নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। আর এ নতুন দল পরিচালনার দায়িত্বে থাকবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা। তবে দলের কাঠামো ও আদর্শিক ভিত্তি কী হবে তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। নতুন দলের কাছে নানা শ্রেণী-পেশার মানুষের প্রত্যাশা কী এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে, সে বিষয়ে একটি জরিপ চালানোর কথাও বলা হয়েছে এরই মধ্যে।
দল গঠনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন তরুণ নেতা জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে এবং দেশের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে তারা নতুন দল নিয়ে কাজ করছেন। সেই সঙ্গে একক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের আদর্শে নয়; বরং বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপনকারী বিভিন্ন দেশের সফল রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। আপাতত তিন দেশের চারটি জনপ্রিয় দলকে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে।
সেগুলো হলো- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টি ও দেশটির অনেক পুরনো দল জাস্টিস পার্টি, পাকিস্তানের দল ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টি। দলগুলোর গঠন ইতিহাস, আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য-উদ্দেশ্য, মোটো বা স্লোগানসহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বাংলাদেশের মানুষের নানান পথ এবং মতকে ধারণ করতে চাই। আমাদের নতুন রাজনৈতিক দলটি যেন এলিট না হয়ে যায়, কোনো নির্দিষ্ট এলাকার না হয়ে যায়, নির্দিষ্ট বংশের না হয়ে যায় বা নির্দিষ্ট আদর্শের না হয়ে যায়। এটি যেন সব মানুষের কণ্ঠস্বর হয়, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
নতুন দল গড়তে বিভিন্ন দেশের দলকে কেন অনুসরণ করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত কথা হয় জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে। তারা বলেন, যে রাজনৈতিক দলগুলো নিজ নিজ দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে দিয়েছে, যার প্রভাব বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্যও তাদের অনুসরণ করা হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের পিটিআই থেকে শিক্ষণীয় বিষয় হলো, কীভাবে ছোট একটি রাজনৈতিক শক্তি থেকে খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করা যায়। পাকিস্তানের জনগণ ও দলটির মধ্যে কেমিস্ট্রি কী ছিল। দেশটির কোন রাজনৈতিক পরিবর্তনের কারণে ইমরান খানের দলটি সফল হয়েছে- সেসব বিষয় অধ্যয়ন করা। আম-আদমি দলের কাঠামোটি খুব শক্ত। এর নেতৃত্ব অক্সফোর্ড, হার্ভার্ডসহ বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা ভারতীয় নাগরিকদের রাজনীতিতে যুক্ত করেছে। তরুণদের অংশগ্রহণও অনেক বেশি। রাজনীতিতে উচ্চশিক্ষিত ও তরুণদের আকৃষ্ট করতে দলটি কী কী নীতি গ্রহণ করেছিল, ছাত্র-জনতার নতুন দল গঠনেও তা খতিয়ে দেখা হবে। এরদোগানের একে পার্টির ব্র্যান্ডিং এবং পুরো তুরস্কজুড়ে মানুষকে সংযোগ করার ব্যাপারগুলো ও তাদের নির্বাচনী প্রচারণাগুলো থেকে শিক্ষা নেয়া জরুরি। মুসলিমপ্রধান দেশ হিসেবে তুরস্কের তরুণ ও উদারপন্থী মুসলিমদের টানতে পার্টির কৌশল কী ছিল তা মূল্যায়ন করা হচ্ছে। আর জাস্টিস পার্টির ক্ষেত্রে দেখা হচ্ছে এর কাঠামো।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে