যার প্রয়োজন তাকেই টিসিবির কার্ড দেয়া হবে -বাণিজ্য উপদেষ্টা
, ১২ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করবো না। তারা যা করছে সেটা করলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য থাকলো না। তিনি বলেন, যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
টিসিবির কার্ড এক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সকলে মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করবো। আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই। আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে। আমরা কার্ড সংশোধন করবো, একই সঙ্গে কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করবো। দুটো কাজই দ্রুত করতে চাই।
কার্ড দেওয়ার ক্ষেত্র কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা করবেন না। যার প্রয়োজন তাকেই কার্ডের আওতায় আনুন। শুধু তাকেই কার্ড দেওয়া হবে যে যোগ্য এবং এর দায় পরিপূর্ণভাবে তার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)