এমিনে এরদোয়ান: ধ্বংসস্তূপ থেকেই আবার ঘুরে দাঁড়াবে গাজা
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান মন্তব্য করেছেন যে, ফিলিস্তিনিদের মতো তুরস্কও বিশ্বাস করে গাজা ধ্বংসস্তূপের মধ্য থেকেই আবার ঘুরে দাঁড়াবে। গত জুমুয়াবার ইস্তাম্বুলে ‘কালানলার (দ্য রেমন্যান্টস) প্যালেস্টাইন এক্সিবিশন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্যালিয়ন ফাউন্ডেশন ও তুর্কি রেড ক্রিসেন্টের যৌথ আয়োজনে এই বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে এমিনে এরদোয়ান বলেন, ‘মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের গাজা আজ ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী, সবচেয়ে নিষ্ঠুর ও সবচেয়ে পদ্ধতিগত গণহত্যার কেন্দ্রে পরিণত হয়েছে, যা কোনো বিবেক সহ্য করতে পারে না। ভয়াবহ ধ্বংসের পরও সেখানে প্রায় ২০ লাখ মানুষ টিকে আছে, যারা কল্পনাতীত কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার এবং গাজাকে টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে।’
২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি কবি রিফাত আলারিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হলো অবশিষ্টদের ঘটনা বলা, আন্তর্জাতিক আইন বাস্তবায়ন এবং এ নিষ্ঠুরতা অবিলম্বে বন্ধের জন্য আওয়াজ তোলা।’
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিরা নীরব নয় উল্লেখ করে তিনি একটি ঘটনার উদাহরণ দেন। তিনি বলেন, ‘যে চিত্রশিল্পী তার আঁকার উপকরণ হারিয়েছেন, তিনি ফুটন্ত হাঁড়ির কালি দিয়ে ক্ষুধার ছবি আঁকেন। এভাবেই শিল্পের অনস্বীকার্য বাস্তবতা দিয়ে তিনি ধারণার খেলাকে ভেঙে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এক নারী কৃষি প্রকৌশলী জ্ঞানকে কাজে লাগিয়ে সমুদ্রের পানি পানযোগ্য করেছেন, যা জ্ঞান দিয়েই অবরোধ পাশ কাটানোর চমৎকার উদাহরণ। ফিলিস্তিনকে রক্ষা করা মানে শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং সমগ্র মানবতা, মানবিক মূল্যবোধ এবং সর্বোপরি মানুষ হিসেবে টিকে থাকার অধিকারকে রক্ষা করা।’
ইস্তাম্বুলের ক্যালিয়ন কালচারে আয়োজিত এই প্রদর্শনীতে ছয়টি ভিন্ন ইনস্টলেশন ও একটি অভিজ্ঞতামূলক অংশ রাখা হয়েছে, যা আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে। ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে দর্শনার্থীদের সচেতনতা বাড়াতে সেখানে ফিলিস্তিনি স্যুপ, বাগেল, জলপাই ও খেজুর পরিবেশন করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)