এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার নয়
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিএমডিসি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে।
‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০’ এর ধারা ১৫, ২৮, ২৯ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিএমডিসি’র কোনও কর্মকর্তা এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না। শুধু জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।