এবার ‘ইহুদি সন্ত্রাসবাদ’ দমনের ঘোষণা দিলো ইসরাইল!
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৭ জুন, ২০২৩ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরাইলে বাড়ছে আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীগুলোর প্রধানেরা এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে অবস্থিত ইসরাইলি বসতিগুলোতে থাকা ইহুদিদের প্রায়ই ফিলিস্তিনিদের ওপর চড়াও হতে দেখা গেছে। শনিবার এক যৌথ বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী, পুলিশ এবং আভ্যন্তরীণ নিরাপত্তা সেবা শিন বেটের প্রধানেরা এই সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ জানায়। তারা ইহুদিদের এমন আচরণকে ‘জাতীয়তাবাদী সন্ত্রাসবাদ’ বলে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে এর মোকাবিলা করবে ইসরাইল।
আরটির খবরে জানানো হয়েছে, ইহুদি সন্ত্রাসবাদ ঠেকাতে বসতিগুলোতে সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। শিন বেটকে দায়িত্ব দেয়া হয়েছে অপরাধী সনাক্ত করে পাকড়াও করার। এতদিন এ ধরণের ব্যবস্থা শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধেই জারি ছিল। ফিলিস্তিনিদের কোনো বিচার ছাড়াই অনির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখা হতো।
গত এক সপ্তাহে একাধিক ঘটনায় দেখা গেছে, ইহুদি সেটলাররা ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে আক্রমণ চালিয়েছে। শনিবার এমন এক হামলায় ফিলিস্তিনি গ্রাম উম সাফার একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় ইহুদিরা।
তুরমুস আয়া শহরেও ঘটেছে একই পদ্ধতিতে আগুন দেয়ার ঘটনা। সেখানে এক ডজনেরও বেশি বাড়িতে আগুন দেয়া হয়েছে এবং গাড়িও পোড়ানো হয়েছে।
গণমাধ্যমের রিপোর্ট বলছে, এসব ইহুদিদের অনেকেই ছিল সশস্ত্র। এসব ঘটনায় অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)