ক্যারিবীয় সাগরে উত্তেজনা:
এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করলো যুক্তরাজ্য
, ২১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ক্যারিবীয় সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করেছে যুক্তরাজ্য।
মাদকবিরোধী অভিযানের নামে হওয়া এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে এ ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত মার্কিন-ব্রিটিশ সম্পর্কের জন্য বড় পদক্ষেপ। যুক্তরাজ্যের দীর্ঘদিনের মিত্র ও প্রধান গোয়েন্দা সহযোগী যুক্তরাষ্ট্র। তাই তথ্য বিনিময় বন্ধ করার সিদ্ধান্ত তাদের সম্পর্কের ফাটল হিসেবে চিহ্নিত হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্য মতে, বহু বছর ধরে ক্যারিবীয় দ্বীপাঞ্চলের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে মার্কিন কোস্টগার্ডকে মাদকবাহী সন্দেহভাজন নৌযানগুলোর অবস্থান জানিয়ে আসছিলো যুক্তরাজ্য। এরকম তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনী নৌযানগুলো থামিয়ে তল্লাশি চালিয়ে ও আটক করে মাদক জব্দ করতো।
কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র এসব নৌযানে প্রাণঘাতী হামলা শুরু করে। এসব হামলায় এ পর্যন্ত ৭৬ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যের মতে এগুলো বিচারবহির্ভূত হত্যাকা-। ব্রিটিশ গোয়েন্দা তথ্য এসব হামলার লক্ষ্য নির্ধারণে ব্যবহার হচ্ছে এমন আশঙ্কা থেকে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ফল্কার টার্ক-ও এক মাস আগে এই হামলাগুলোকে বিচারবহির্ভূত হত্যাকা- আখ্যা দিয়েছে। যুক্তরাজ্যও এই মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেছে।
মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) সিএনএনকে জানিয়েছে, তারা গোয়েন্দা বিষয় নিয়ে মন্তব্য করে না।
আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের দাবি- মাদক চোরাচালানকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক হুমকি। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তা অগ্রহণযোগ্য। হামলার শিকার অনেক নৌযান স্থির অবস্থায় ছিলো।
এ হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পর পদত্যাগের প্রস্তাব দিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড-এর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












