এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, দেশের মানুষ দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে বলে আমি মনে করি।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি আরও বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে। তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা।
তারেক রহমানের সশরীরে উপস্থিতি এবং বিএনপির চেয়ারপারসনের জানাজায় মানুষের মহাসমুদ্রকে দলটির জন্য বড় রাজনৈতিক শক্তি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, ওই জনসমাগম শুধু শোক নয়, বিএনপির প্রতি জনসমর্থনের একটি নীরব কিন্তু শক্ত বার্তা। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বের যোগ-বিয়োগের দুই ঘটনা আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। নির্বাচন পর্যন্ত এই আবেগ ও সমর্থন ধরে রাখা সম্ভব হলে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি বড় জয় পাবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।