‘এবার ভিন্ন কৌশলে নির্বাচনে প্রভাব খাটাবে আ. লীগ’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুই শীর্ষ রাজনৈতিক দলের কৌশল এবার ভিন্ন হবে বলে মনে করেন প্রবীণ বামপন্থী রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম। তার মতে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ’১৪ কিংবা ’১৮ সালের মতো নয়, এবার ভিন্ন কৌশলে নির্বাচনে প্রভাব খাটাবে।
অন্যদিকে, বিএনপিও ’১৪ সালের মতো সহিংস আন্দোলন না করে অহিংস পথে মাঠে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এক্ষেত্রে তাদের সহায়ক হতে পারে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক এই সভাপতি।
মুজাহিদুল ইসলাম সেলিম বললেন, যে কায়দায়Í ভুয়া ভোট, নৈশকালীন ভোট, একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করা হয়েছিল, এবার হয়তো সেটি বদল হবে। আর বিরোধী পক্ষ অর্থাৎ বিএনপিও হয়তো কায়দা বদল করবে। এর আগে, আগুন দিয়ে জ্বালাও-পোড়াও করেছিল। এখন হয়তো তারা কৌশল বা পদ্ধতি পরিবর্তন করবে।
প্রবীণ এই বামপন্থী নেতা বলেন, এবার নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমাদের চাপ আছে। এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের চেয়ে গুরুত্ব পাচ্ছে ভূ-রাজনীতি।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তাদের (যুক্তরাষ্ট্র) কৌশলটা কী? এক-এগারোতে যেটা হয়েছিল, সেরকম কিছু কী হবে? নাকি হাসিনাকে সরিয়ে আরেকটা শক্তিকে ক্ষমতায় আনবে। নাকি এরকম চাপ দিয়ে সুবিধা চাচ্ছে? হয়তো চাপ দিয়ে সুবিধা চাচ্ছে। আমেরিকার এজেন্ডা গণতন্ত্র ও ভোটাধিকার না, চীনকে ঠেকানো। এটি হচ্ছে তাদের ঘোষিত পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ।
এবার ভারতের অবস্থান কী হতে পারে? এমন প্রশ্নে সিপিবির এই সাবেক সভাপতি বলেন, ভারত নিজের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। হাসিনাকে রাখলে সুবিধা নাকি অসুবিধা তা বিবেচনা করবে। কিংবা ভারতের জোন অব ইনফ্লুয়েন্স হিসেবে সব দায়িত্ব আমাদের (ভারত) ওপর ছেড়ে দিয়ে তোমরা (আমেরিকা) এখান থেকে সরে যাও, এ ধরনের দর কষাকষি করার জন্য হয়তো তারা বাংলাদেশকে ব্যবহার করবে।
নির্বাচন নিয়ে সংকটের সমাধান সংবিধানেই আছে বলে মনে করেন ডাকসুর সাবেক এই ভিপি। বলেছেন, দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না। আওয়ামী লীগের নেতারাই বিশ্বাস করে না, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ভোট নিরেপক্ষ হবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান না থাকলেও সংবিধান সংশোধনের তো বিধান আছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।