এ মাসেই চালু হচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের পুরো অংশেই সফলভাবে চালানো হয়েছে গ্যাংকার। আখাউড়ার গঙ্গাসাগর স্টেশন থেকে ভারত সীমান্তে যায় গ্যাংকারটি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই এই ট্র্যাকে হালকা ওজনের ইঞ্জিনের ট্রায়াল-রান হবে। আর এ মাসেই ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী রেলপথটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, রেলপথটির কারণে বাণিজ্য বাড়বে।
পাঁচ বছরের কর্মযজ্ঞ শেষে উদ্বোধনের অপেক্ষায় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ। চলছে প্রস্তুতি। ইতোমধ্যেই রেলপথের পুরো অংশেই সফলভাবে চালানো হয়েছে গ্যাংকার। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর স্টেশন থেকে শুরু হয়ে আগরতলার নিশ্চিন্তপুর গিয়ে মিশেছে এই রেলপথ।
১২.২৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের বাংলাদেশ অংশে রয়েছে ৬.সাত-আট কিলোমিটার। বাংলাদেশ অংশে থাকা রেলপথের নির্মাণে ব্যয় হচ্ছে ২৪১ কোটি টাকা। রেলপথটি আগরতলার সঙ্গে কলকাতার দূরত্ব কমাবে প্রায় ১১শ’ কিলোমিটার।
২০১৮ সালের জুলাইয়ে ভারতের ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পের কাজ শুরু করে। চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিধি এই রেলপথে আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর বলেন, “পরিবহনের জন্য এই রেলপথটা আমাদের জন্য নতুনদ্বার উন্মোচিত হবে। আশা করি, এর মাধ্যমে বাংলাদেশ এবং ভারত উভয় দেশই উপকৃত হবে।”
ঠিকাদারী প্রতিষ্ঠান জানায়, রেলপথ নির্মাণ প্রায় শেষ। দ্রুতই এটি ট্রেন চলাচলের উপযোগী হবে।
প্রকল্প পরিচালক জানিয়েছেন, শিগগিরই এ ট্র্যাকে হালকা ওজনের ইঞ্জিনের ট্রায়াল-রান হবে।
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া বলেন, “এই মাসের মধ্যে আমরা ট্রায়াল-রান করতে পারবো। যাতে পরবর্তীতে ট্রেনের ট্রায়াল-রান করা যায়।”
এই রেলপথ শুধু উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশকে যুক্তই করছে না, তৈরি হচ্ছে বাণিজ্য সম্প্রসারণের সুযোগও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
সব ›
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার
পূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা…
রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক…
পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পি…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত …
৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি
খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।