এবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যাচ্ছে পাকিস্তানে
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় (ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ) অংশ নিতে পাকিস্তানের করাচিতে যাচ্ছে। গত রোববার (২৬ জানুয়ারি) জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি। এ সময়ে সেখানে ‘এক্সারসাইজ অমন ২০২৫’ নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে।
‘বানৌজা সমুদ্র জয়’ জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম। তার নেতৃত্বে জাহাজটিতে মোট ২৭৪ জন নাবিক রয়েছেন, যার মধ্যে ৩৩ জন কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করার সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলি।
পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ ২০২৪ সালের ১৪ নভেম্বর শুরু হয়েছিল। এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক একটি জাহাজ, যা ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে এসেছিল। আর জাহাজটি আগের বার ৩৭০ টিইইউএস কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল।
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক পর্যায়ের কিছু সফরও হয়েছে বলে জানা গেছে। গত ১৭ জানুয়ারি ছয় দিনের সফর শেষে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা।
এরপর ২১ জানুয়ারি চার সদস্যের একটি পাকিস্তানি সামরিক দল তিন দিনের সফরে বাংলাদেশে আসে। এর আগে, চীনে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে বাংলাদেশের আগ্রহের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)