এবার প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন হবে -সালাহউদ্দিন
কক্সবাজার সংবাদাদতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামীর নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। শুধু তাই নয়, আগামীর নির্বাচন হবে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেটা বাস্তবায়নের নির্বাচন। সুতারং আমরা মনে করি আগামীর নির্বাচন হবে এই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।
চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশনে চিরিংগা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।