গাজায় মার্কিন মদদপুষ্ট ‘আইএসএফে’ বাংলাদেশকে যুক্ত করতে চায় অন্তর্বর্তী সরকার!
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার মার্কিন ও ইসরাইলী মদদপুষ্ট কথিত ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ)’ নামক বিতর্কি জোট গঠনের বিষয়ে সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের গুরুত্ব স্বীকার করছে এবং এই বাহিনীতে যোগদানের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গত সোমবার সে দাবি করেছে, আমরা আইএসএফ গঠনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের গুরুত্ব স্বীকার করি। কিছু মুসলিম দেশও এই বাহিনীতে অংশগ্রহণে আগ্রহী। বাংলাদেশও বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।
উল্লেখ্য, আইএসএফ নামক এই জোটটি সন্ত্রাসবাদী ট্রাম্প ও সন্ত্রাসী নেতানিয়াহুর গোপন এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে গঠিত বলে ইতিমধ্যে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে। এমতাবস্থায় এই জোটে যোগদান মূলত হামাসের নীতি পরিপন্থী বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।