এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
* সন্ত্রাসী ড্রাম্পের আলটিমেটামের পর সন্ত্রাসী ইসরায়েলে হামলা চালালো ইরান:
সন্ত্রাসী ড্রাম্পের আলটিমেটামের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় সময় গতকাল রোববার (৫ এপ্রিল) ভোরে সন্ত্রাসী ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এ হামলার এক দিন আগেই ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয় জোকার ড্রাম্প। অন্যথায় দেশটির ওপর চরম বিপর্যয় নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেয় সে।
ড্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ড্রাম্পের হুমকিকে ‘অসহায়, আতঙ্কিত, ভারসাম্যহীন ও নির্বোধ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন ইরানি জেনারেল আলী আবদোল্লাহি আলিয়াবাদি।
ড্রাম্পের হুমকির সুরে জেনারেল আলী আবদোল্লাহি আলিয়াবাদি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নরকের দরজা তোমার জন্য খুলে যাবে।’
পাল্টা হুঁশিয়ারী দিয়েই ক্ষ্যান্ত থাকেনি ইরান। জবাবে সন্ত্রাসী ইসরায়েলে নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। একইসঙ্গে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর যেসব অর্থনৈতিক লক্ষ্যবস্তু সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট বলে তেহরান মনে করছে, সেগুলোতেও একযোগে হামলা জোরদার করেছে ইরান।
* ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা; সন্ত্রাসী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা:
সন্ত্রাসী ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার (গুচ্ছ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র মুজাহিদ বাহিনী হুথি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের পক্ষ থেকে পাঠানো প্যাকেজটি বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ ঘটনায় ইসরায়েলি দখলদারদের মধ্যে হুলুস্থুল কা- ঘটে যায়, শুরু হয় দৌড়-ঝাঁপ। কেননা তাদের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিমানবন্দরে রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে। তাই দ্রুত নিরাপত্তা প্রোটোকল চালু করা হয় এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকাসহ কর্মীদের সরিয়ে নেওয়া হয়।
* ইসরায়েলি যুদ্ধজাহাজে হামলার চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ:
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা সন্ত্রাসী ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবাননের উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করা ইসরায়েলি সামরিক জাহাজটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, জাহাজটি লেবাননের ভূখ-ে ‘আগ্রাসন চালানোর প্রস্তুতি’ নিচ্ছিলো।
হিজবুল্লাহ আরও জানায়, কয়েক ঘণ্টার নজরদারির পর নৌ-ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি পরিচালনা করা হয় এবং এতে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












