এবার এনবিআর ও বিডা কার্যালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপি’র
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশু মেলা থেকে আগারগাঁও সড়কে অবস্থিত এনবিআর ও বিডা কার্যালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ আজ রোববার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনারের এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয় এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৪ জুন থেকে প্রধান বিচারকর সরকারি বাসভবন, বিচারক ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটক এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।