এবারও আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, বিশেষজ্ঞদের একগুচ্ছ পরামর্শ
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ডেঙ্গুতে চলতি বছরের প্রথম চার মাসেই আক্রান্ত দুই হাজার সাতশ জনের বেশি এবং মৃত্যু হয়েছে ২০ জনের। চলতি মাসের প্রথম পাঁচ দিনে আক্রান্ত ১৮৭ জন হলেও এখনো কেউ মারা যাননি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, বৃষ্টি হলেই ডেঙ্গু বাড়ে। এবার ইতোমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। ডেঙ্গু থেকে বাঁচার প্রধান উপায় হলো এডিস মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা। কেউ বহুতল ভবনে বসবাস করলে সেখানেও পানি জমে থাকলে ফেলে দিতে হবে। ঘরের ভেতরেও যেন পানি না জমে। অনেকেই প্লাস্টিকের ড্রাম বা মাটির মটকিতে পানি সংরক্ষণ করেন- এগুলো তিনদিনের বেশি রাখা যাবে না। রাখলেও ঢাকনা দিয়ে রাখতে হবে, না হলে এডিস মশা ডিম পাড়বে। এডিস মশা ভোরে ও সন্ধ্যায় কামড়ায়, তাই তখন সাবধান থাকতে হবে।
সিটি করপোরেশনগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন খুব মনোযোগ দিতে হবে যাতে কোথাও প্লাস্টিক কনটেইনার বা নির্মাণাধীন ভবনে পানি জমে না থাকে। আমাদের মাসিক কর্মসূচি নেওয়া উচিত- যেমন, মে মাসে যদি সব কনটেইনার অপসারণ করতে পারি, তাহলে জুনে ডেঙ্গু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার জুন মাসেও এটা চালু রাখতে পারলে জুলাইতে ফল পাওয়া যাবে। এভাবে সারা বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু করেছি, ওয়ার্ড ক্যাম্পেইন হচ্ছে, ইউথ ক্যাম্পেইন হচ্ছে। মশার ওষুধ ঠিকমতো ছিটানোর জন্য আগের চুক্তি বাদ দিয়ে আর্মির সঙ্গে চুক্তি করছি- তিনদিনের মধ্যে এটি সম্পন্ন হবে। ম্যাসিভ আকারে জনসচেতনতামূলক কার্যক্রম চলবে। হাসপাতাল রেডি করেছি, জরুরি ওষুধগুলো কিনে রাখছি, মিডিয়া ক্যাম্পেইন শুরু হচ্ছে। আমি নিজেও সরেজমিনে যাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)