এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির
চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও হোটেলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে ছিলো পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল রোববার বিকেলে বিপ্লব উদ্যানে এনসিপির সমাবেশ হওয়ার পূর্বেই এই নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙ্গে দেওয়ায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
নগরীর স্টেশন রোডে মোটেল সৈকতে এনসিপির নেতারা রাতযাপন করেন।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বিকেলে ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল সৈকত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল। যে তিনটি ফ্লোরে নেতারা থাকেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি।
সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সেখানে তল্লাশি চালানো হয়। গতকাল রোববার সকালে হোটেল থেকে রাঙ্গামাটিতে যান এনসিপির নেতারা। সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশ হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।