এনসিপি থেকে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার পদত্যাগ
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দুইজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। পদত্যাগকারী কর্মকর্তারা হলেন দলের যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) সালাউদ্দিন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর পূর্বেই তারা দলের আহ্বায়ক বরাবর নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ জানান, তিনি দীর্ঘদিন ধরে গাজীপুর-৩ আসনে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করে আসছেন এবং সেই সূত্রেই এনসিপিতে তার পরিচিতি ঘটে। তবে, তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন সংক্রান্ত আমার পরবর্তী পদক্ষেপ সময়মতো জানিয়ে দেব।
পদত্যাগের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি অভিযোগ করেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিতভাবে সেনাবাহিনী এবং প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর ও অসম্মানজনক মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই বিষয়টি নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে জানানো হলেও কোনো সমাধান বা প্রতিকার পাওয়া যায়নি।
এর পাশাপাশি, তারা আরও অভিযোগ করেন যে দলটি নিজস্ব পরিচিত বলয়ের বাইরে অন্য কাউকে বিশ্বাস করতে পারে না, যা তাদের জন্য দলে কাজ করা কঠিন করে তুলেছিল। সেনাবাহিনীর প্রতি দলের সিনিয়র নেতাদের অসম্মানজনক মনোভাবই তাদের পদত্যাগের মূল কারণ বলে তারা উল্লেখ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)