জামাতের নির্বাচনী কৌশল:
এনসিপি-কথিত ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনের কাজ এগিয়েছে
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের কথা বললেও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই মওদুদীবাদী দল জামাত।
রাজনীতির নয়া প্রেক্ষাপটে নয়া জোট নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ছক চূড়ান্ত করেছে জামাত। সমমনা কথিত ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রাথমিক কাজ এরইমধ্যে অনেকটা এগিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথেও জামায়াতের কৌশলগত নির্বাচনী জোট হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এরইমধ্যে অর্ধেক কাজ এগিয়েছে বলে জানিয়েছেন তারা।
দলটির দুই নায়েবে আমির বলছেন, ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হলেও জোট করেই নির্বাচনে যাবে জামাত।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বললেন, আমরাই প্রথমে সংসদীয় আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেছি। ৩০০ আসনেই করেছি। প্রাথমিকভাবে আমরা যাদেরকে মনোনীত করেছি তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
আরেক নায়েবে আমির তাহের বলেছেন, আমরা মনে করি, এই সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের ভেতরে আস্থা ফিরিয়ে আনা এবং সেরকম পদক্ষেপ গ্রহণ করা। যদি সে রকম পদক্ষেপ গ্রহণ করে, আমি মনে করি কোনও দলেরই নির্বাচনে যেতে আপত্তি থাকবে না। আর জামায়াত ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
তবে ভোটের রাজনীতির সমীকরণে প্রথমবারের মতো কথিত ইসলামী দলগুলো নিয়ে জোট করতে চায় জামায়াত। এক্ষেত্রে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ কয়েকটি নামধারী ইসলামী দলের সাথে জোটের প্রক্রিয়া অনেকটা এগিয়ে রেখেছে দলটি।
এ নিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একদিকে ইসলামী দলগুলো, আরেকদিকে সুবিচার কায়েমের জন্য আন্দোলন করা ডানপন্থীদের সাথে সমঝোতা যদি হয়, ঐক্য যদি হয় এই লক্ষ্যে আমরা সকলে কাজ করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)