চার দশক পর প্রাণ পেল বড়াল নদ
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
দীর্ঘ ৪১ বছর পর রাজশাহীর চারঘাটে বড়াল নদ পুনরায় জীবন পেয়েছে। নদের নাব্য ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে বড়ালের ওপর নির্মিত স্লুইসগেট অপসারণ করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) উদ্যোগে এ কাজ সম্ভব হয়েছে বলে জানায় উপবিভাগীয় প্রকৌশলী পার্থ।
জানা যায়, চারঘাট থেকে উৎপত্তি হওয়া পদ্মার শাখা নদ বড়াল নাটোর ও পাবনা অতিক্রম করে যমুনা নদীতে মিশেছে। ১৯৮৪ সালে পদ্মার বন্যা থেকে এলাকাবাসীকে রক্ষা করতে চারঘাটের বড়ালে তিনটি রেগুলেটরসহ স্লুইসগেট নির্মাণ করা হয়।
একসময় কৃষি, মৎস্য ও নৌপরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নদটি দীর্ঘদিন দখল, দূষণ ও অপরিকল্পিত খননের কারণে মরা খালে পরিণত হয়। নদের মুখে জমে থাকা পলি মাটি পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করেছিল। ধীরে ধীরে ২২০ কিলোমিটার দীর্ঘ নদ হারিয়ে ফেলে নাব্য।
স্থানীয় জেলে রবিউল ইসলাম বলেন, পানিকপাট বসানোর পর আমরা জীবিকা হারিয়েছিলাম, মাছ ধরা অসম্ভব ছিল। এখন আবার পানি ফিরেছে, বাঁচার আশা জেগেছে।
সুলেমান আলী জানান, নদীর পানি এখন স্বাভাবিকভাবে চলাচল করছে। এতে করে কৃষিকাজে সহযোগিতা হবে।
নদী রক্ষা কমিশনের সদস্য জামাত খান জানান, স্থাপনা নির্মাণ ও দূষণ নদের পরিবেশ ধ্বংস করেছে। এর তলদেশ হয়ে গেছে সংকীর্ণ, পানি হয়েছে দূষিত। এখন যেহেতু বড়ালে প্রাণ ফিরেছে, তা ধরে রাখতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)