এনসিপির সঙ্গে একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সঙ্গে একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক পোস্টে এ কথা জানান।
শাকিল লেখেন, গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে একীভূত হবে না। গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এর আগে, দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করছে বলে গুঞ্জন উঠেছিলো। তবে আনুষ্ঠানিক ভাবে কোনো দলই এ ব্যাপারে কিছু জানায়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।