বিএনপি-এনসিপি জোট গঠনে ভাটা!
এনসিপির শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা বিএনপির
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক ইস্যু। সর্বশেষ এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিএনপি-এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে। রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি সংসদীয় আসনে সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও চলছে। এসবের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এনসিপির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার সম্ভাব্য নির্বাচনী এলাকায় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
আর এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের নানান জল্পনা পাখা মেলতে শুরু করেছে। বিএনপি-এনসিপি সম্ভাব্য জোটের প্রক্রিয়ায় ভাটা পড়ল কি না, সে আলোচনাও হচ্ছে বেশ জোরেশোরে। তবে এনসিপি নেতারা বলছেন, এ নিয়ে তারা ভাবছেন না। তারাও ৩০০ আসনেই প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। চলতি সপ্তাহেই প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেখানে বিএনপি হাবিবুর রশিদকে প্রার্থী ঘোষণা করেছে। বৃহত্তর উত্তরা ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে এনসিপি থেকে ভোটের মাঠে লড়বে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আসনে এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া আলোচিত ঢাকা-১০ আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। যেখানে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্র্বতী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ। বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলে তাতে ঢাকা-১০ আসন ফাঁকা রাখা হয়। এতে আসিফকে ঘিরে গুঞ্জন আরও পাকাপোক্ত হয়।
তবে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণাকালে মির্জা ফখরুল জানান, ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শেখ রবিউল আলম। যদিও আসিফ কোনো দলের হয়ে নির্বাচনে লড়বেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
এর আগে ২৩৭ আসনের ঘোষিত তালিকায়ও এনসিপির আহ্বায়ক নাহিদের ঢাকা-১১; সদস্য সচিব আখতার রংপুর-৪; মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত কুমিল্লা-৪; মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস পঞ্চগড়-১ এবং সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক হান্নানের নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী দেখা যায়।
এনসিপির একাধিক নেতা বলেন, বিএনপির সঙ্গে জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত নয়। একই আলোচনা জামাতের সঙ্গেও রয়েছে। এ ছাড়া তৃতীয় ভিন্ন একটি জোট গঠনেরও চেষ্টা আছে। এনসিপি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। বিএনপি এবং জামাত প্রার্থী ঘোষণা করলেও জোট কিংবা আসন সমঝোতা হলে সেসব আসনে প্রার্থী তুলে নেবে বলেও মনে করেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












