২৭২ আসনে প্রার্থী ঘোষণা:
বিএনপির মিত্রদের মধ্যে তীব্র অসন্তোষ, জরুরি সংবাদ সম্মেলনের ডাক
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৭২ আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এ দিয়ে বিএনপির মিত্র ১২ দলীয় জোট নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে ডাকা বৈঠকে বিএনপির এ সিদ্ধান্তে ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানান জোটের নেতারা।
বৈঠকে শরিক দলের নেতারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করে সেই প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। তাদের দাবি, কোনো আলোচনা ছাড়াই সব আসনে বিএনপি একপাক্ষিকভাবে প্রার্থী ঘোষণা করেছে।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, এ পরিস্থিতিতে জোট কীভাবে এগোবে তা স্পষ্ট করতে আগামী সোমবার (৮ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের সময় ও স্থান শনিবার জানানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)