‘এনসিপির কমিটি থেকে আমার নাম কাটতে হবে, না হলে আইনি ব্যবস্থা’
সিরাজগঞ্জ সংবাদাদতা:
জাগো দল থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। হঠাৎ করে দেখি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার নতুন সমন্বয়ক কমিটির সদস্য পদে আমার নাম। এটা তো সাগর রেখে বালতির পানিতে চুবিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার।
গতকাল জুমুয়াবার এনায়েতপুর কাপড়ের হাটের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এনসিপির কমিটি থেকে অফিসিয়ালি আমার নাম কাটতে হবে। তা নাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল ইসলাম বলেন, বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত মেজর (অব.) মনজুর কাদের এনসিপিতে যুক্ত হয়ে সিরাজগঞ্জ-৫ আসনে শাপলা কলির প্রার্থী হয়েছেন। তার পক্ষকে ভারি করতে আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ও চরম রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিল করতে নবগঠিত এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জঘন্য মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, জোরপূর্বক ভিন্ন রাজনৈতিক পরিচয়ে জড়ানো কেবল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নয়, বরং শহীদ জিয়ার আদর্শের ওপর সরাসরি আঘাত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।