এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলো আসিফ, নির্বাচন করবে না
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে অন্তর্র্বতী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ। তবে সে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। সে এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবে। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় দলের আহ্বায়ক নাহিদ।
নাহিদ সংবাদ সম্মেলনে বলেছে, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসিফকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
নাহিদ বলেছে, এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ নির্বাচনে অংশ নেবে না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারে, সেজন্য কাজ করবে। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।