‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ঐতিহাসিক অবিচারের ক্ষতিপূরণ হবে’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের সংঘাতের নিরসন হতে পারে এবং ঐতিহাসিক অন্যায়-অবিচারের ইতি ঘটতে পারে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেছে, ফিলিস্তিন ইস্যুর মূল বিষয় হলো ঐতিহাসিক অবিচার শুধরে নেওয়া এবং একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করা।
ল্যাভরভ আরও বলেছে, রাশিয়া ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ন্যায়সঙ্গতভাবে সংঘাত সমাধানের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে এবং একটি স্থিতিশীল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে এ লক্ষ্য বাস্তবায়নের পথে অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচনা করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।