এনবিআরের প্রথম সচিবের স্ত্রী, শ্বশুর-শাশুড়ির নামেও সম্পদ
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী, ১৩৯২ শামসী সন , ৩০ জুন, ২০২৪ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
নিজের পাশাপাশি এসব সম্পদ ফয়সালের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, ভাইসহ আত্মীয়স্বজনের নামে দেখানো হয়েছে। তার সম্পদের বিবরণী গত বৃহস্পতিবার আদালতের কাছে তুলে ধরেছে দুদক। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা-নারায়ণগঞ্জে ৫ কাঠার দুটি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে ১০ কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
এ ছাড়া ফয়সাল ও তার আত্মীয়স্বজনের নামে থাকা ১৯টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ৮৭টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশে বলা হয়, এই জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না।
টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সম্প্রতি এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রকাশের পর জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এবার এনবিআরের আরেক কর্মকর্তার সম্পদ ক্রোকের আদেশে স্পষ্ট হচ্ছে যে সংস্থাটির আরও অনেকে দুর্নীতিতে জড়িয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)