ট্রেনের টিকিটের জন্য হাহাকার, অথচ ৩২ শতাংশই বিক্রি হয় না
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী, ১৩৯২ শামসী সন , ৩০ জুন, ২০২৪ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশ রেলওয়েতে বছরে বিক্রিযোগ্য টিকিট বরাদ্দ থাকে কমবেশি ৫ কোটি ১০ লাখ। রেলমন্ত্রীর দেওয়া তথ্যমতে, ২০২৩ সালে রেলওয়ে টিকিট বিক্রি করেছে প্রায় ৩ কোটি ৪৫ লাখ। সে হিসাবে টিকিট অবিক্রীত থেকেছে ১ কোটি ৬৫ লাখ, যা মোট টিকিটের ৩২ শতাংশ। টিকিট অবিক্রীত থাকায় বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হচ্ছে রেলওয়ে। যদিও আন্তনগর ট্রেনগুলোয় আসন ফাঁকা আছে এমন চিত্র সচরাচর দেখা যায় না। বরং কোনো কোনো রুটে আসনের অতিরিক্ত যাত্রী বহন করে ট্রেনগুলো।
রেলের এক-তৃতীয়াংশ টিকিট অবিক্রীত থাকার পেছনে বিনা টিকিটে যাত্রীদের ভ্রমণকেই দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন স্টেশনে বিনা টিকিটে যাত্রী পরিবহনে বিশাল সিন্ডিকেট কাজ করে। ট্রেনের ভেতরে দায়িত্ব পালনকারী টিটিই, সিকিউরিটি গার্ড, আনসার সদস্য এবং খাবার বিক্রির কাজে নিয়োজিতরা এই সিন্ডিকেটের সদস্য। তারা বিভিন্ন স্টেশনে ট্রেন থামলে টাকার বিনিময়ে বিনা টিকিটের যাত্রী তোলেন ট্রেনে।
রেলওয়ে সূত্র জানা যায়, দেশে লোকাল, মেইল ও আন্তনগর ট্রেনের প্রায় অর্ধেক যাত্রীই টিকিট কাটেন না। শুধু কমলাপুর স্টেশন থেকেই দিনে প্রায় ৩০ হাজার যাত্রী বিনা টিকিটে স্বল্প ও অধিক দূরত্বে ট্রেন ভ্রমণ করেন। সারা দেশে ১০৬টি আন্তনগর ট্রেনে যে সংখ্যক যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করেন, তাতে দিনে প্রায় ৫০ লাখ টাকা আয়বঞ্চিত হয় রেল। আন্তনগরের পাশাপাশি লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলোর বিনা টিকিটের যাত্রী হিসেবে নিলে দৈনিক গড়ে ৩ কোটির টাকার বেশি আয়বঞ্চিত হচ্ছে রেলওয়ে। এ কারণে লোকসান থেকে বের হয়ে আসতে পারছে না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)