‘এনডিসি ৩.০ বাস্তবায়নে ১১৬.৮ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন’
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার দাবি, দেশের পানিবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রণীত ‘Third Nationally Determined Contribution (NDC 3.0)” বাস্তবায়নে মোট ১১৬.৮ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এর মধ্যে ২৫.৯৫ বিলিয়ন শর্তহীন এবং ৯০.২৩ বিলিয়ন শর্তসাপেক্ষ বিনিয়োগ হিসেবে ধরা হয়েছে।
সে বলেছে, এই পরিকল্পনায় ২০৩৫ সালের মধ্যে মোট ৮৪.৯২ মিলিয়ন টন CO₂eq নিঃসরণ হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৬.৭ মিলিয়ন টন (৬.৩৯ শতাংশ) শর্তহীনভাবে এবং ৫৮.২ মিলিয়ন টন (১৩.৯১ শতাংশ) শর্তসাপেক্ষে হ্রাস করা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এনডিসি ৩.০ ভ্যালিডেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব দাবি করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।