এতকিছুর পরও দেশের পরিবেশ কেন ঠিক হচ্ছে না?
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দেশের আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, তীব্র তাপপ্রবাহ ভেঙেছে বিগত ৭৫ বছরের রেকর্ড। প্রতিদিন ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে সরকারের পক্ষ থেকে গাছ লাগানোর কথা উঠে এলেও আসছে না সুষ্ঠু কোনো পরিকল্পনার রূপরেখা।
দেশের সচেতন নাগরিকরা যখন গাছ লাগানোর পক্ষে ক্যাম্পেইন করছেন, ঠিক তখন দেশের নানা জেলায় কেটে ফেলা হচ্ছে হাজার হাজার গাছ। ব্যক্তিপর্যায় বা কোনো দস্যুদের কাজ না, স্বয়ং বন বিভাগ মেতেছে এই কাজে।
দেশে বর্তমানে ১৫.৫৮ শতাংশ বনভূমি আছে। যেখানে দেশে বনভূমি থাকার কথা ২৫ শতাংশ, তার তুলনায় এ পরিমাণ একেবারেই অপ্রতুল।
এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে রাজধানী শহর ঢাকা। গ্লোবাল ফরেস্ট ওয়াচের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে ঢাকা শহরে মোট বনভূমির পরিমাণ ছিল প্রায় ৭ শতাংশ, যা এখন কমে ২ শতাংশে নেমে এসেছে। দিন শেষে যতই পার্ক বা গাছ লাগানোর বক্তব্য বা জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান করা হোক না কেন, আদতে বাড়ছে না ঢাকার বনভূমি।
সব মিলিয়ে দেশে যে পানিবায়ু পরিস্থিতি তার জন্য বৈশ্বিক কার্বন নিঃসরণকে প্রধান দায় দেয়া ভুল হবে না। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের রক্ষা করতে যেসব পদক্ষেপ নিচ্ছে অনেক সময় সেগুলো হচ্ছে ভুল পদক্ষেপ না হলে একেবারেই অপ্রতুল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)