হামাসের বীরত্ব:
এডেন উপসাগরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযানের ঘোষণা হুতিদের
সন্ত্রাসী ইসরাইলের আয়রন ডোমে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ
, ১৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সামিন, ১৩৯১ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গত দুইমাস ধরে ধারাবাহিকভাবে লোহিত সাগরে হামলা চালিয়ে আসছে হুতি। তাদের হামলায় নাস্তানাবুদ মার্কিন যুক্তরাষ্ট্রসহ মিত্ররা। পাল্টা হামলা চালিয়েও থামাতে পারেনি হুতি যোদ্ধাদের। জনসম্মুখেও সে কথা স্বীকার করে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হুতিদের সঙ্গে সংঘর্ষে জড়াতে আগ্রহী নয় বলে জানিয়েছে। এর মধ্যে এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুতিরা।
বার্তা সংস্থা তাস বলছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বুধবার (২৪ জানুয়ারি) এ সামরিক অভিযানের ঘোষণা দেন। ইয়াহিয়া সারিয়া বলেন, এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে বুধবার বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ও মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে হুতিদের সংঘর্ষ হয়। এগুলো (ডেস্ট্রয়ার-যুদ্ধজাহাজ) সংশ্লিষ্ট এলাকায় দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে রক্ষার চেষ্টা করছিল।
হুতিদের সামরিক মুখপাত্র বলেন, এই সংঘর্ষকালে একটি মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি আঘাত লাগে। দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ পিছু হটতে ও ফিরে যেতে বাধ্য হয়। এদিন দুই ঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষ চলে। এতে হুতিরা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। যুক্তরাষ্ট্র প্রতিহতের চেষ্টা করলেও হুতিদের কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আক্রমণ করতে সক্ষম হয়।
ইসরাইলের আয়রন ডোমে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ওপর আবারো ড্রোন হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলের কাফ্র ব্লুম ইহুদি বসতির কাছে মোতায়েন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর দুটি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
হিজবুল্লাহ আন্দোলন সরাসরি বলেছে, গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থনের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এর আগেও কয়েক দফা ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












