এডিপি ব্যয় ৪৯ বছরের মধ্যে সবচেয়ে কম
, ৩০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৬ জুলাই, ২০২৫ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের উন্নয়ন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সদ্য সমাপ্ত এই অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৬৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যা ১৯৭৬-৭৭ অর্থবছরের পর থেকে সবচেয়ে কম অগ্রগতি।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, সংশোধিত বরাদ্দের ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকার মধ্যে মন্ত্রণালয় এবং বিভাগগুলো মাত্র ১ লাখ ৫৩ হাজার ৪৫২ কোটি টাকা ব্যয় করেছে।
জুলাই গণঅভ্যুত্থান ও এর পর শেখ হাসিনা সরকারের পতন, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এবং রাজস্ব আদায়ে ঘাটতির মতো নানা কারণে বাস্তবায়নের গতি ধীর হয়ে পড়ায় চলতি বছরের মার্চে সরকার মূল এডিপি বরাদ্দের পরিমাণ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি টাকা থেকে ১৮ শতাংশ কমিয়ে দেয়।
সামগ্রিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন যা ব্যয়ের মাধ্যমে প্রতিফলিত হয় তা মূল বরাদ্দের মাত্র ৫৫ শতাংশ ছিল।
কর্মকর্তারা এই বড় ঘাটতির কারণ হিসেবে ব্যাপক জন-অসন্তোষ, রাজনৈতিকভাবে স্পর্শকাতর প্রকল্পগুলোর ওপর কঠোর নজরদারি এবং সামষ্টিক অর্থনৈতিক চাপ মোকাবিলার লক্ষ্যে ব্যয় কমানোর পদক্ষেপকেও দায়ী করেছেন।
তবে বাস্তবায়নের চূড়ান্ত হার অর্থনীতিবিদদের অবাক করেছে।
'নিঃসন্দেহে এটি হতাশাজনক,' বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান। 'অর্থবছরের প্রথমার্ধে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল, যা বাস্তবায়নকে প্রভাবিত করেছে।'
তিনি উল্লেখ করেন, 'কম উন্নয়ন ব্যয় শুধু সরকারি খাতেই নয়, বেসরকারি খাতেও প্রভাব ফেলেছে। এর ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে।'
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে মূল খাতগুলোকে অগ্রাধিকার দিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়া অত্যন্ত জরুরি ছিল। অথচ স্বাস্থ্যসেবা বিভাগের বরাদ্দের মাত্র ২১ শতাংশ ব্যবহার করা হয়েছে – এটি উদ্বেগজনক।
তিনি বাস্তবায়ন সক্ষমতার ঘাটতির দিকেও ইঙ্গিত করেন। রায়হান বলেন, সরকার পরিবর্তনের পর অনেক রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত ঠিকাদার নিস্ক্রিয় হয়ে পড়েছিল, এবং তাদের বিকল্প খুঁজে বের করার মতো কোনো কার্যকর ব্যবস্থা সরকারের ছিল না। আমলাতন্ত্রও পরিস্থিতি সামলাতে প্রস্তুত ছিল না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












