ডেনমার্কের ভিসা নিয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক করলো দূতাবাস
, ৩০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৬ জুলাই, ২০২৫ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ডেনমার্কের ভিসা নিয়ে প্রতারণা হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দূতাবাস তাদের অনলাইন পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে বাজারে ডেনমার্কের জাল ভিসা ঘুরছে, যা ব্যবহার করলে আবেদন বাতিল হতে পারে বা জাল ভিসা হাতে পেতে পারেন আবেদনকারীরা।
দূতাবাস জানিয়েছে, কেউ যদি কোনো এজেন্ট বা ভিসা প্রসেসিং কোম্পানির মাধ্যমে ডেনমার্কের ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য আবেদন করেন, তাহলে তার আবেদন বাতিল হতে পারে বা তিনি জাল ভিসা পেতে পারেন।
তাই সঠিক প্রক্রিয়া অনুসরণ করার আহ¦ান জানিয়ে দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের অনলাইনে আবেদন ও ফি প্রদান করতে হবে। এরপর ভিএফএস গ্লোবালে আবেদনপত্র জমা দিতে হবে এবং বায়োমেট্রিকস দিতে হবে।
আবেদনকারীর দেওয়া যোগাযোগের ফোন নম্বরটি অবশ্যই তার নিজের হতে হবে, এ বিষয়েও সতর্ক করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার ডেনমার্ক দূতাবাসের কোনো এজেন্ট বা ভিসা প্রসেসিং কোম্পানির সঙ্গে কোনো ধরনের চুক্তি নেই। তারা শুধু ভিএফএসের মাধ্যমে জমা দেওয়া ভিসা আবেদন গ্রহণ করে।
দূতাবাস জানিয়েছে, যেকোনো ধরনের প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকতে এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হলে আবেদনকারীদের সতর্ক হতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)