এমন ভুল ধরা পড়েছে এক ডজন:
এজাহারে বড় ভুলে কোকেন মামলার সর্বনাশ
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঘটনা ঘটেছে একভাবে, লেখা হয়েছে অন্যভাবে। ঘটেছে রাত তিনটায়, এজাহারে লেখা হয়েছে সেটা ভোর ছয়টায়। যে হোটেলে আসামি ছিলেন, সেই হোটেলে কিভাবে তিনি সিট বুকিং নিয়েছিলেন, সেটারও কোনো তথ্য নেই। এমন অন্তত এক ডজন ভুল ধরা পড়েছে মামলার এজাহারে। যে ভুলের দরুন মামলার আসামি অনায়াসে পেয়ে যাবেন জামিন, খালাস পাবেন রায়ে।
এজাহার দেখে সংশয়, সন্দেহ প্রকাশ করেছেন খোদ মাদকের মহাপরিচালক হাসান মারুফ। বলেছেন, এমন একটি গুরুত্বপূর্ণ মামলার এজাহারে ভুল লেখা হয়েছে, যেভাবে তদন্তের নামে আইওয়াশ করা হয়েছে, তাতে আসামিই বেনিফিট পাবেন। শাস্তি দেওয়া তো দূরের কথা, আসামিকে কারাগারেই রাখা যাবে না। সহসাই জামিন পেয়ে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। তিনি বলেন, এ ধরনের মামলার তদন্তভার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরই করা উচিত ছিল। কারণ সম্প্রতি এর আগে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধারের মামলাও মাদক বিভাগ অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত করে সব আসামি ধরেছে। কিন্তু সর্বশেষ গায়েনার নারীর কাছ থেকে উদ্ধার করা কোকেনের মামলা নিয়ে সর্বনাশ করা হয়েছে।
জানা গেছে, এ মামলার এজাহারের অনেক ভুল-ত্রুটি রয়েছে। যেমন- জব্দ তালিকা প্রস্তুতকরণে বাজেয়াপ্তযোগ্য বস্তু আটক, ব্যবস্থাপনা ও নিষ্পত্তিকরণ বিধিমালা ২০২২ অনুসরণ করা হয়নি। জব্দ তালিকায় মাদকদ্রব্য জব্দের সময় বর্ণিত সময় ছিল রাত ৩টা কিন্তু এজাহারে সেই সময় উল্লেখ করা হয়েছে ভোর ৬টায়। সবচেয়ে বড় বিস্ময়ের বিষয়. মাদকদ্রব্য নিয়ন্ত্র্রণ আইন ২০১৮ অনুসারে জব্দ তালিকায় কর্মকর্তার নাম-পদবি ও স্বাক্ষর বাধ্যতামূলক থাকলেও সেটা অনুসরণ করা হয়নি। এজাহারে অভিযানের সময় শুরু ও শেষ হওয়ার বিষয়টি উল্লেখ নেই। গ্রেপ্তারকৃত আসামির আমন্ত্রণ পত্রও অন অ্যারাইভাল ভিসা জব্দ করা হয়নি। মাদক আইন অনুযায়ী স্থির চিত্র ও ফুটেজ সংগ্রহ করা হয়নি।
এ ছাড়া কোনো কন্টেইনার থেকে কি পরিমাণ কোকেন বা মাদক উদ্ধার করা হয়েছে এজাহারে তা লিপিবদ্ধ করা হয়নি। এমন আসামির মোবাইল ফোন ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ ঘটনায় সম্পৃক্ত দেশি-বিদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়নি। সত্যিকার অর্থে এমন একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তে আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েও কোনো একটি তথ্য উদ্ধার করতে পারেনি তদন্তকারী কর্মকর্তা। এ নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












