মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

এজলাসের সামনে বিএনপি-আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাতাহাতি, থেমে থেমে বিক্ষোভ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, রাত ২:৫১
এজলাসের সামনে বিএনপি-আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাতাহাতি, থেমে থেমে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর মামলার শুনানিতে ঢুকতে না পেরে বিএনপি সমর্থক আইনজীবীরা এজলাসের বাইরে বিক্ষোভ সমাবেশে করেছে। এরই মধ্যে দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এখনো দু'পক্ষ পাল্টা পাল্টাপাল্টি মিছিল করে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
ঢাকা বার ইউনিটের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের বলেন, আমরা শুনানিতে উপস্থিত থাকতে এজলাসে ঢুকতে চেষ্টা করলে আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীরা বাধা দেয়। এজলাসে ঢোকার অধিকার সবার আছে। কিন্তু আমাদেরকে সে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তবে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা বলছে, তারা শুনানিতে বাধা দেয়ার জন্য প্রবেশ করতে চায়। বিচারকাজ বাধামুক্ত রাখতে আমাদের এই অবস্থান।
এর আগে দুপুর ১২ টায় এজলাসের ভিতরে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকার রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ শেষে ফের ২টায় প্রতিবাদ সভার ঘোষণা দেন ফোরামের ঢাকা বারের ইউনিটের সভাপতি এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
দুপুর ১২ টায় গতকাল বিএনপি সমর্থক অর্ধশতাধিক আইনজীবী আহতের প্রতিবাদে ঢাকা বারের সামনে আইনজীবীরা জড়ো হতে থাকে। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সিএমএম আদালতের দিকে যেতে থাকে মিছিলটি।
এ সময় পুলিশের পক্ষ থেকে গেট আটকে দেয়ার চেষ্টা করলে আইনজীবীদের বাধার মুখে পড়ে পুলিশ। পরে বটতলায় বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের সভাপতি এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহাসচিব এডভোকেট ওমর ফারুক ফারুকীসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী।
এডভোকেট ওমর ফারুক ফারুকী তার বক্তৃতায় বলেন, গতকাল সরকারের পিপি, এপিপি ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের অর্ধশতাধিক আইনজীবীকে মেরে আহত করেছে। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। এজলাসের মধ্যে আইনজীবীদের উপরে হামলা ন্যাক্কারজনক, বর্বরোচিত। এ হামলা মেনে নেয়া যায় না। আমরা আজ আদালতেও নিরাপদ নই। কোর্ট প্রাঙ্গণে এতো পুলিশ কেন, এজলাসের সামনেইবা এতো পুলিশ কেন- এর জবাব চাই। পুলিশ দিয়ে আর বেশিদিন গদি রক্ষা করতে পারবেন না।
এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার তার বক্তৃতায় বলেন, আদালত ফরমায়েশিভাবে প্রতিদিন মামলার শুনানি করছেন। রাজনৈতিক মোটিভেট হয়ে আজও শুনানির জন্য রেখেছেন। মামলা যদি দ্রুত শুনতে মন চায় অন্য মামলাও শুনুন। কিন্তু অন্য মামলা না শুনে এই মামলা শুনতে এতো তাড়া কেন? পরে ফের দুটায় নেতাকর্মীদের মহানগরের সামনে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে সভা শেষ করেন।
উল্লেখ্য গতকাল জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের ভিতরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সংগঠিত হয়ে বিএনপি সমর্থক আইনজীবীদেরকে ধাওয়া দিয়ে এজলাস থেকে বের করে দেয়। এতে বিএনপিপন্থি ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক ফারুকী। আজ বিকালে ফের এ মামলায় সাক্ষীর শুনানি দিন ধার্য রয়েছে। এ উপলক্ষে আাদালত প্রাঙ্গনে ও মহানগর দায়রা জজ আদালত, এজলাসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে