রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

এখনো নিরক্ষর দেশের চার কোটি মানুষ

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৪:৪৪
এখনো নিরক্ষর দেশের চার কোটি মানুষ
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার ৫২ বছর পর এখনো দেশের ২৩.২ শতাংশ মানুষ নিরক্ষর। সংখ্যায় চার কোটির বেশি। গত এক বছরে সাক্ষরতার হার বেড়েছে ০.৪০ শতাংশ। এটি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের ঘোষণা ছিল ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করা হবে। কিন্তু নির্ধারিত সময়ের পর ৯ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেশকে নিরক্ষরমুক্ত করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৪ কোটি মানুষকে কীভাবে সাক্ষরজ্ঞান দেওয়া হবে, সেই বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো পরিকল্পনা নেই। সাক্ষরতা বৃদ্ধির জন্য পরিচালিত প্রকল্পটির মেয়াদও শেষ হয়েছে গত বছরের জুনে। এরপর নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি।
বিশেষজ্ঞদের মতে, সাক্ষরতার হার নিয়ে সরকারি ও বেসরকারি তথ্যে বড় ধরনের ফারাক রয়েছে। সাক্ষরতার আন্তর্জাতিক সংজ্ঞার সঙ্গেও আমাদের কার্যক্রমের মিল নেই। এ কারণে দেশকে নিরক্ষরমুক্ত করার পরিকল্পনা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
কর্মকর্তারা বলেন, বিবিএস সাক্ষরতার হার নিয়ে জরিপ করার সময় মানুষের কাছে জানতে চায়, আপনি লিখতে পারেন কি না? সে বলল পারি। হয়তো সে শুধু স্বাক্ষর করতেও জানে। কিন্তু তাকে যদি এক পৃষ্ঠা লিখতে দেওয়া হয়, তাহলে সে পারবে না।
অথচ এসডিজির ৪ (৬.১) নম্বর অনুচ্ছেদে সাক্ষরতা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী সাক্ষরতা হচ্ছে পড়া, অনুধাবন করা, মৌখিকভাবে এবং লেখার বিভিন্ন পদ্ধতিতে ব্যাখ্যা করা, যোগাযোগ স্থাপন করা এবং গণনা করার দক্ষতা। এর নিরিখে সাক্ষরতাসম্পন্ন একজন ব্যক্তিকে বাংলাদেশের পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীর সমমানের হতে হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের ১৪ জুন প্রকাশিত বিবিএসের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস-২০২২ অনুযায়ী, সাক্ষরতার হার ৭৬.৮ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৯ এবং নারী ৭৪.৭ শতাংশ। এটি প্রকাশিত হয়েছে চলতি বছরের ১৪ জুন। একই সরকারি সংস্থার ‘খানার আয় ও ব্যয় জরিপ-২০২২’-এর প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, সাক্ষরতার হার ৭৪ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৫.৮ এবং নারী ৭২.৬ শতাংশ। এটি প্রকাশিত হয়েছে গত ২২ জুন।
অন্যদিকে, প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ-২০২৩ পর্যালোচনা করে দেখা যায়, সাত বছর থেকে ওপরের বয়সীদের সাক্ষরতার হার ৬২.৯২ শতাংশ। এর মধ্যে পুরুষ ৬৩.৯৭ এবং নারী ৬১.৬৬ শতাংশ। এটি প্রকাশিত হয়েছে ১৮ জুলাই। কাছাকাছি সময়ে প্রকাশিত বিবিএসের তিনটি জরিপ তথ্যে ব্যাপক ফারাক রয়েছে।
বিবিএসের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস-২০২২ অনুযায়ী, ২০১৮ সালে সাক্ষরতার হার ছিল ৭৩.২ শতাংশ, ২০১৯ সালে ৭৪.৪ শতাংশ, ২০২০ সালে ৭৫.২ শতাংশ, ২০২১ সালে ৭৬.৪ শতাংশ এবং ২০২২ সালে ৭৬.৮ শতাংশ।
দেশে সাক্ষরতা বৃদ্ধিতে কার্যক্রম চালাচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, সাক্ষরতা বৃদ্ধির জন্য পরিচালিত প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুনে। এরপর আর কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি। এ কারণে নিরক্ষর জনগোষ্ঠীকে ২০২৫ সালের মধ্যে সাক্ষরজ্ঞান সম্পন্ন করার সরকারের লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা দেখা দিয়েছে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৪ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১৪ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৫ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৫ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৫ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৬ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৬ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৬ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৬ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৬ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৬ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১৬ ঘণ্টা আগে