নির্বাচনের আগে কলাম লিখছেন ভুয়া বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমে অনেক নিবন্ধ প্রকাশ হচ্ছে। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এসব নিবন্ধ প্রকাশ করা হচ্ছে। এসব নিবন্ধের লেখকদের পরিচয় এমনকি ব্যবহৃত ছবি নিয়েও প্রশ্ন রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকরা বলছে, আসন্ন জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সামনে রেখে টেকসই প্রচারণার প্রমাণ হিসেবে অজানা লেখকরা এসব লিখছেন। এসব লেখা এশিয়ার প্রভাবশালী ও চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এবং দক্ষিণ এশিয়ার বরাতে ওয়াশিংটনভিত্তিক ফরেন পলিসি ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে।
মানবাধিকার কর্মী ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি শক্তি বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে উদ্বেগ জানিয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। এ ছাড়া তারা বাংলাদেশে মতপার্থক্য বন্ধের আহ্বান জানিয়ে আসছে।
এএফপির অনুসন্ধানে এমনকিছু তথাকথিত লেখক ও বিশেষজ্ঞদের খোঁজ মিলেছে। এসব লেখক বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ হিসেবে পরিচয় দিচ্ছেন, এমনকি তারা বিভিন্ন হেডশট ছবি চুরি ও লেখায় ভুল উদ্ধৃতি দিচ্ছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এ সম্পর্কে এএফপিকে বলেছেন, এগুলো হলো সমন্বিতভাবে মানুষকে প্রভাবিত করার প্রচেষ্টা।
কোনো তথ্য নেই:
এএফপির অনুসন্ধানে এ ধরনের সাত শতাধিক নিবন্ধের তথ্য উঠে এসেছে। এসব নিবন্ধ দেশি-বিদেশি ৬০টি সাইটে ৩৫ জন ব্যক্তির নামে প্রকাশিত হয়েছে। এসব লেখক গত বছরে প্রথমবারের মতো সামনে এসেছেন। এসব নিবন্ধের বেশিরভাগ অতি চীনপন্থি এবং যুক্তরাষ্ট্রের সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সতর্কবার্তার সমালোচনায় লেখা হয়েছে।
এএফপির ওই অনুসন্ধানে ৩৫ ব্যক্তির পরিচয় সঠিক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। কেননা এসব লেখকদের অনলাইনে উপস্থিতি বা কোনো আর্টিকেল পাওয়া যায়নি। এমনকি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রোফাইল বা অ্যাকাডেমিক জার্নালে কোনো গবেষণাপত্রও পাওয়া যায়নি। ৩৫ ব্যক্তির মধ্যে অন্তত ১৭ জন পশ্চিমা ও এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার দাবি করেছেন। তবে যাচাইবাছাইয়ে এসবের কোনো রেকর্ড পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় থাকা এসব ব্যক্তিদের মধ্যে ৯ জনের বিষয়ে আটটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এসব ব্যক্তি তাদের সঙ্গে কখনো কাজ করেননি। এ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ডেলওয়ার বিশ্ববিদ্যালয়, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ডের লুসার্ন বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।
কথিত এসব লেখকদের একজনের বিষয়ে ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আমাদের নথিপত্রে এমন নাম ও রোলের কারও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।