রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

এখনও কেরোসিনের কুপিতে ট্রেনের সিগন্যাল!

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ১:৫৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৫৩
এখনও কেরোসিনের কুপিতে ট্রেনের সিগন্যাল!
ঝিনাইদহ সংবাদদাতা:
বিকেল গড়িয়ে আসছে সন্ধ্যা, তাই প্রতিদিনের মতো স্টেশন থেকে বোতলে কেরোসিন তেল নিয়ে সিগন্যালের ল্যাম্প (কেরোসিন বাতি) জ্বালাতে ছুটে চলেছেন পয়েন্ট অপারেটর। এরপর তিনি চিমনি মুছে সেখানে বাতি জ্বালিয়ে দিচ্ছেন।
চিত্রটি ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশনের। আর এ সিগন্যালের আলোর ওপর ভিত্তি করেই রাতে চলে ট্রেন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
শুধু কালীগঞ্জ নয়, এমন চিত্র জেলার চারটি রেল স্টেশনেরই।
পুরোনো সিগন্যাল ব্যবস্থা, অপারেটিং ত্রুটি, চালকদের অসচেতনতাসহ নানা সমস্যার কারণে ঝিনাইদহে প্রায়ই যাত্রী ও মালবাহী ট্রেন লাইনচ্যুত হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। এতে বেশ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
এসব প্রতিটি দুর্ঘটনাই ঘটেছে সন্ধ্যা ও রাতের বিভিন্ন সময়। এমন পরিস্থিতিতে ট্রেন দুর্ঘটনা এড়াতে সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিদিনই সন্ধ্যার আগে বাতি জ্বালিয়ে দিলেও সেগুলোর অধিকাংশের আলো বাতাস, কিংবা নানা কারণে নিভে যায়। মাঝে মধ্যে রাতে সেগুলো আবার জ্বালিয়ে দেওয়া হলেও তেমনটি কাজে আসে না, আবার নিভে যায়। ফলে প্রায়ই সিগন্যাল দেখতে না পাওয়ায় পথে দাঁড়িয়ে থাকে ট্রেন, কখনও লাইনচ্যুতি কিংবা অন্য দুর্ঘটনা ঘটে। তবে রেল শ্রমিকদের দাবি, স্টেশনে ঢোকার সময় চালকদের অসচেতনাও দুর্ঘটনার অন্যতম কারণ।
তবে চালকরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, সিগন্যাল ব্যবস্থা সব চেয়ে বেশি খারাপ। রাতে দূর থেকে কিছু দেখা যায় না বলেই সমস্যা হয়।
এমন সমস্যায় ট্রেন দুর্ঘটনা কবলিত হলে বাড়ে যাত্রীদের দুর্ভোগ। তবে ব্রিটিশ আমলের এসব সিগন্যাল অপারেট করতেও পড়তে হয় সমস্যায়। তাই সঠিকভাবে সিগন্যাল পরিচালনা করতে ও দুর্ঘটনা এড়াতে কালার বাতি ও আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেম জরুরি বলে মনে করছেন বিভিন্ন স্টেশনের সিগন্যাল অপারেটররা।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাজাহান শেখ জানান, সিগন্যাল ব্যবস্থা আধুনিক করনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক বার জানানো হয়েছে। তারা উদ্যোগ নিলেই সমস্যার সমাধান হবে বলে মনে করছি।
কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশনমাস্টার মোহাম্মদ আলী জানান, ঝিনাইদহ জেলায় ৪৫ কিলোমিটার রেলপথে সিগন্যাল বাতি রয়েছে ৪২টি। এর মধ্যে ৩০টি কেরোসিন (কুপি/ল্যাম্প) এবং ১২টি সোলার সিস্টেমে চলে।
স্টেশন মাস্টারদের দেওয়া তথ্য মতে, এ রেলপথ দিয়ে প্রতিদিন গড়ে খুলনা, ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন রুটে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে ৩০টি ট্রেন যাতায়াত করে থাকে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৯ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৯ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৯ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৯ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৯ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৯ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৯ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৯ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৯ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৯ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২০ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২০ ঘণ্টা আগে