এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
নিজস্ব সংবাদদাতা:
দেশে-বিদেশে এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, পাশর্^বর্তী দেশ সেই চক্রকে আশ্রয় ও ইন্ধন জোগাচ্ছে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক সমাজ। সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতির জীবন, আদর্শ ও দেশের প্রতি তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
বর্তমান বিএনপি সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দুদু বলেন, সব ধরনের অপতৎপরতা রুখে দিতে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
একইসঙ্গে দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে সরকারকে সর্বাত্মক সমর্থনের আহ্বান জানান বিএনপির এ ভাইস চেয়ারম্যান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।