এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে -ফখরুল
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ পানি নিশ্চিতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে আনার কথা জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “নিরাপদ পানি নিশ্চিতে এখনই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূপৃষ্ঠের পানির ব্যবহারে গুরুত্ব দিতে হবে।”
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নিরাপদ পানির প্রাপ্যতা বর্তমানে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়নের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা নগরের পানি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলছে।” এই পরিস্থিতি থেকে উত্তরণে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি, নদী ও পুকুর-ডোবা সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান। বিশেষ করে শহরের নি¤œ আয়ের মানুষ ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি ভোগান্তির শিকার হন। এ বৈষম্য দূর করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজার কোটি টাকা ছাড়ালো লেনদেন, পতনে অধিকাংশ প্রতিষ্ঠান
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ থেকে মিয়ানমারে পণ্য পাচার, রোহিঙ্গা যুবকের কোটি টাকার লেনদেন
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরও কমলো সোনার দাম, ভরিতে ২২১৬ টাকা কম
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারাদেশে টানা চার দিন বৃষ্টির আভাস
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীর মোহাম্মদপুরে ১৬ গ্যাং, শতাধিক সদস্য
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫ লিটারে কম ৩৩০ মি.লি., ফিলিং স্টেশনকে জরিমানা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফজলুর রহমানের বক্তব্যে উত্তপ্ত সংসদ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বাস্থ্য খাতে বড় সংকট সম্পদের অব্যবস্থাপনা -প্রতিমন্ত্রী
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)