এখনই বড় পরিবর্তন নয়, জ্বালানি সাশ্রয়েই জোর সরকারের
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারের দায়িত্বশীলরা জানান, এখনো জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। যেটুকু সংকট সেটাও প্যানিক বাইংয়ের (আতঙ্কিত হয়ে বেশি কেনা) কারণে। এপ্রিল মাসেও পরিস্থিতি স্বাভাবিক রাখার মতো জ্বালানি তেলের মজুত রয়েছে। তাই আপাতত নির্দেশনা অনুযায়ী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহার করলেই পরিস্থিতি চালিয়ে নেওয়া সম্ভব হবে।
জ্বালানি সাশ্রয়ে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত আসছে কি না- জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনার বিষয়ে কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই। কারণ আমাদের তো এখনো জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। কিন্তু সমস্যা হচ্ছে, মানুষ বিভিন্ন জায়গায় মজুত করছে, সে খবর তো আমরা পাচ্ছি। এটা করছে কারণ লোকজনের একটা ধারণা যে, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। কিন্তু সরকার তো তেলের দাম বাড়াবে না।’
সাপ্তাহিক ছুটি বাড়ানো বা ভার্চুয়ালি অফিস করার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা নেই। সেদিকে কেন যেতে হবে? তেমন পরিস্থিতি কী আমাদের এখানে সৃষ্টি হয়েছে? পরিস্থিতি বিবেচনা করে তো আমরা এরই মধ্যে পদক্ষেপ নিয়েছি, বিভিন্ন নির্দেশনা দিয়েছি কর্মকর্তা-কর্মচারীদের।’
এছাড়া আগামী মাসেও তেলের পর্যাপ্ত সরবরাহ ও মজুত থাকবে। কারণ সরকার বিভিন্ন দেশ থেকে তেল আনছে বলেও জানান আব্দুল বারী।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের করণীয় বিষয়ে আমরা এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। সেভাবেই চলছে এবং চলবে। অন্য কোনো পদক্ষেপ নিয়ে এখনো কোনো আলোচনা নেই। হোম অফিস করার মতো আমাদের অবকাঠামো এখনো গড়ে ওঠেনি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সম্ভব। কিন্তু, এটি নিয়েও এখনো সরকারি পর্যায়ে কোনো চিন্তা-ভাবনা হয়নি। সাপ্তাহিক ছুটি বাড়ানো নিয়েও কোনো আলোচনা নেই।’
তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সেখানে আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত আসতে পারে। তবে কী সিদ্ধান্ত হয় সেটি আগে থেকে ধারণা করা মুশকিল।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। আগামী এপ্রিল মাসেও বিভিন্ন দেশ থেকে জ্বালানি আসছে। তাই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












