এক হাত বদলেই সবজির দাম বেড়ে দ্বিগুণ
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ০১ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আলু থেকে বেগুন, শসা থেকে কচুমুখি এক সপ্তাহের ব্যবধানে সবজির উৎপাদনের এলাকাখ্যাত বগুড়ার পাইকারি ও খুচরা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। পেঁয়াজ, কাঁচামরিচ ও আলুর দামও নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। তাতে বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ।
কৃষক, ক্রেতা-বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে কয়েক ধরনের সবজি ও আলুর দাম হঠাৎ বেড়ে দেড় থেকে দ্বিগুণ হয়ে গেছে। আর দেশি পেঁয়াজের দাম খুচরায় কেজিতে ২০ টাকা বেড়েছে।
উত্তরাঞ্চলে সবজির অন্যতম বড় পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান হাট। পাইকারি এ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে।
কিন্তু দাম চড়া। গতকাল সোমবার সকালে মহাস্থান হাটে প্রতি কেজি শসা কৃষক বিক্রি করেছেন ৪৫ টাকায়। ১২ কিলোমিটার দূরের বগুড়া শহরের ফতেহ আলী বাজারে সেই শসা খুচরায় বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকায়।
এ ছাড়া মহাস্থান হাটে পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ ২২০ টাকা, কচুমুখি ৫৫, গোল ও লম্বা বেগুন ৫৫, ঢ্যাঁড়স ২৬, করলা ৪৬, মুলা ২৫, পটোল ২৬, মিষ্টিকুমড়া ৩০, দেশি পেঁয়াজ ৮০, পাকড়ি জাতের লাল আলু ৪০ ও সাদা আলু ২৪ টাকায় বিক্রি হয়। এক হাত বদলের পর বগুড়া শহরের ফতেহ আলী বাজারে এসে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকা, কচুমুখি ৮০, গোল ও লম্বা বেগুন ৭০, ঢ্যাঁড়স ৫০, করলা ৮০, মুলা ৬০, পটোল ৪০, মিষ্টিকুমড়া ৪০, দেশি পেঁয়াজ ৯০, পাকড়ি জাতের লাল আলু ৫০ ও সাদা আলু ৪৫ টাকায় বিক্রি হয়।
এক সপ্তাহ আগে মহাস্থান বাজারে পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০ টাকা, কচুমুখি ৪০, গোল ও লম্বা বেগুন ৫০, ঢ্যাঁড়স ১৫, করলা ৩৪, পটোল ১৯, মিষ্টিকুমড়া ২৫, দেশি পেঁয়াজ ৬০, পাকড়ি জাতের লাল আলু ৩৭ ও সাদা আলু ২১ টাকায় বিক্রি হয়েছিল।
মহাস্থান হাটে গতকাল ৪০ কেজি কাঁচামরিচ বিক্রি করতে আসেন কৃষক আনছার আলী। তিনি বলেন, ‘আমরা প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করে পাচ্ছি ২২০ টাকা। শহরে গিয়ে সেই মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।’
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুব রহমান বলেন, বৃষ্টিতে সবজির তেমন কোনো ক্ষতি হয়নি। বাজারে সবজির সরবরাহও স্বাভাবিক রয়েছে। তা সত্ত্বেও বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী ব্যবসায়ীদের কারসাজিতেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












